ভৈরবে প্রান্তিক খামারীদের সুবিধায় ১২টি ব্যটারী চালিত অটোরিকশা ও ঘাস কাটার ৮টি মেশিন বিতরণ করা হয়েছে। আজ ১৫ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৪টি সিআইজি সমিতির সদস্যদের হাতে এসব অটোরিকশা ও ঘাস কাটার মেশিন তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।
উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের তত্ত্বাবধানে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রামের আওতাধীন উপজেলার শিমুলকান্দি, মানিকদী পুরানগাও এবং শ্রীনগরে প্রান্তিক খামারীদের গঠিত সমবায় সমিতির ৪টি সংগঠনে ৮০ জন সদস্য রয়েছেন। আর এসব খামারীদের উন্নয়নে অর্থাৎ গবাদী পশু লালন-পালনে গো-খাদ্য পরিবহণের জন্য অটোরিকশা এবং ঘাস কাটার জন্য মটর চালিত মেশিন দেয়া হয়। প্রতিটি অটোরিকশা এবং ঘাস কাটার মেশিন ক্রয়ে এগ্রিকালচারাল ইনোভেশন ফাণ্ড থেকে ৭০ শতাংশ টাকা অফেরতযোগ্য আর্থিক সহায়তায় হিসেবে দেয়া হয়।
এসব ব্যাটারী চালিত অটোরিকশা ও মটর চালিত ঘাস কাটার মেশিন বিতরণের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম। এছাড়াও উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।