• শনিবার, ১৬ মে ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে কর্মহীন ভ্যানচালকদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান

ভৈরবে কর্মহীন
ভ্যানচালকদের মাঝে
প্রধানমন্ত্রীর খাদ্য
সহায়তা প্রদান

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে কর্মহীন ভ্যানচালকদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আজ ১৫ জুলাই বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রী ভ্যানচালকদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি ডাল ও ১ কেজি পেঁয়াজ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউনে বিধি-নিষেধ পালন করতে গিয়ে কর্মহীন হয়ে পড়ে অনেক মানুষ। কোভিড- ১৯ এর কঠোর বিধিনিষেধ প্রতি পালন করতে গিয়ে যে সকল ভ্যাননচালক কর্মহীন হয়ে গেছে তাদের পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে ৫০ জন ব্যক্তিকে উপহার খাদ্য সামগ্রী প্রদান করা হয়। জনস্বার্থে সরকারের এ সহায়তা চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *