• শনিবার, ১৬ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কুলিয়ারচরে ধর্ষণের শিকার অজ্ঞাত পরিচয়ের এক পাগলী

কুলিয়ারচরে ধর্ষণের শিকার
অজ্ঞাত পরিচয়ের এক পাগলী

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অজ্ঞাত পরিচয়ের এক পাগলীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইসলাম উদ্দিন (৪৫) নামে এক অটোরিকশা চালকের বিরুদ্ধে।
১৫ জুলাই বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজার-পোড়াদিয়া রাস্তার পাশে লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামের স্বাধীন মিয়ার মুদির দোকানের সামনে একটি পরিত্যাক্ত চৌকির মধ্যে এই ধর্ষণের ঘটনাটি ঘটে। অভিযুক্ত ইসলাম উদ্দিন (৪৫) লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে বলে জানা যায়।
মুদির দোকানদার স্বাধীন মিয়া (৫০) জানান, রাতে হঠাৎ দোকানের সামনে এক অপরিচিত পাগলীর চিৎকার শুনতে পাই। কিন্তু একা দোকান থেকে বের হওয়ার সাহস হচ্ছিলো না। এমন সময় স্থানীয় আল-আমিন (৩২) নামের এক যুবক ইসলাম উদ্দিনকে অজ্ঞাত পরিচয়ের এক পাগলীকে ধর্ষণ করতে দেখে চিৎকার দিয়ে বলে ইসলাম এটা কি করিস, কি করিস এমন শব্দ পেয়ে দোকান খুলে বের হই এবং পাগলীকে বিবস্ত্র অবস্থায় দেখতে পাই। এ সময় ইসলাম উদ্দিনকে দৌঁড়ে চলে যেতে দেখি।
প্রত্যক্ষদর্শী আল-আমিন (৩২) জানান, আমি রাতে পুকুর পাহারা দেই। হঠাৎ একটি প্রয়োজনে পুকুর থেকে বাড়ি যাওয়ার জন্য রওনা হই। পথিমধ্যে স্বাধীনের মুদির দোকানের সামনে আসলে মৃদু চিৎকারের এক মহিলার শব্দ শুনতে পাই। পরে হাতে থাকা টর্চলাইট দিয়ে দেখি ইসলাম উদ্দিন পাগলীর উপরে উঠে ধর্ষণ করছে। তখন আমি চিৎকার ও চেচামেচি করে বলতে থাকি, ইসলাম কি করছিস, বলতে ইসলাম উদ্দিন দৌঁড়ে পালিয়ে যায়।
ধর্ষিতা পাগলী (৩০) রাতে তার উপর এক যুবকের নির্যাতনের কথা জানিয়ে বলেন, ওই যুবককে দেখলে চিনতে পারবে। ওই পাগলীর বাড়ি কিশোরগঞ্জ বলে জানায়।
এই ঘটনায় অভিযুক্ত ইসলাম উদ্দিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তার বসত ঘরেও তালা ঝুলানো পাওয়া যায় এবং ঘটনার পর থেকে ইসলাম উদ্দিন পলাতক রয়েছে।
এলাকাবাসী জানান, এর আগেও ইসলাম উদ্দিন এক মেয়েকে ধর্ষণ করলে মেয়টি গর্ভবতী হয়। পরে এলাকাবাসী ইসলাম উদ্দিনের সাথে ওই ধর্ষিতার বিয়ে দেয়। মেয়েটির সন্তান হওয়ার পরে সে মারা যায়। তার নামে এমন আরো অভিযোগ রয়েছে দাবী করে আল-আমিন, পাবেল, স্বাধীন, আক্কাছ ও জালালসহ অনেকেই পাগলী ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে লম্পট ইসলাম উদ্দিনের কঠিন বিচার দাবী করেন।
এই বিষয়ে কুলিয়ারচর থানার ওসি তদন্ত মো. মিজানুর রহমান বলেন, থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *