• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে পদ্মা ফুড প্রোডাক্ট ফ্যাক্টরীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ভৈরবে পদ্মা ফুড প্রোডাক্ট
ফ্যাক্টরীকে ভ্রাম্যমাণ
আদালতে জরিমানা

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর মধ্যপাড়া এলাকার পদ্মা ফুড প্রোডাক্ট ফ্যাক্টরীর মালিক মিলন মিয়াকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। আজ ১৫ জুলাই বৃহস্পতিবার বিকাল চারটায় এই ফ্যাক্টরীকে ১ লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিএসটিআই অনুমোদন না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন নামে-বেনামে বিস্কুট, চিপস, উৎপাদন করায় ৯৫ হাজার ও শিশুদের দিয়ে কাজ করার দায়ে বাংলদেশ শ্রম অধিকার আইনে ৫ হাজার টাকাসহ মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, পদ্মা ফুড প্রোডাক্ট ফ্যাক্টরীটিতে ছিল না বিএসটিআই অনুমোদন। করোনা মহামারিতে ছিল না কোন রকমের স্বাস্থ্যবিধি মানা। কারো হাতে ছিল না হ্যান্ড গ্লাভস। এছাড়াও অপ্রাপ্ত বয়স্ক শিশুদের দিয়ে কাজ করানো হচ্ছে। এমন অপরাধে পদ্মা ফুড প্রোডাক্ট ফ্যাক্টরীর মালিক মিলন মিয়াকে বিএসটিআই আইন ও বাংলাদেশ শ্রম আইনে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *