• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু

ভৈরবে ট্রেনে কাটা
পড়ে অজ্ঞাত এক
নারীর মৃত্যু

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩০) এক নারীর মৃত্যু হয়েছে। আজ ১৫ জুলাই বৃহস্পতিবার উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর রেলক্রসিং এলাকা থেকে ১শ গজ দূর দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় ওই নারীর সাথে থাকা ১ বছরের এক শিশু সন্তানকে এলাকাবাসী আহত অবস্থায় উদ্ধার করে। পরে আহত শিশুটিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, অজ্ঞাত নারীটির কোন পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে সকালে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারী নিহত হয়। এসময় তার সাথে থাকা শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে। এলাকাবাসী ওই নারীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ সদর হাসপাতালে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *