• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

পাকুন্দিয়ায় করোনার টিকা নিতে আগ্রহীদের হাসপাতালে ভিড়

পাকুন্দিয়ায় করোনার
টিকা নিতে আগ্রহীদের
হাসপাতালে ভিড়

# রাজন সরকার, পাকুন্দিয়া :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনা ভাইরাসের টিকা নিতে আগ্রহী লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই ভিড় বেড়েই চলছে। কার আগে কে নেবে এই প্রতিযোগিতায় নেমেছেন তাঁরা। রেজিষ্ট্রেশন করলেও মেসেজ না পেয়েও আসছেন অনেকে। বুধবার (১৪ জুলাই) সকালে সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমন চিত্র দেখা গেছে।
দীর্ঘদিন বিরতির পর নতুন করে শুরু হওয়া সিনোফার্মের টিকা নিতে আগ্রহ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। সকাল থেকেই টিকা নিতে দেখা যায় নারী-পুরুষ, বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রবাসীদের।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন শাহনাজ বলেন, দীর্ঘদিন বিরতির পর নতুন করে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। তাই চাপ বেশি। প্রথম দিনে ১০৪ জন, দ্বিতীয় দিনে ১৬৪ জনকে টিকা দেয়া হয়েছে। ইতিমধ্যে বুধবার দুপুর পর্যন্ত ১১০ জনকে টিকা দেয়া হয়েছে। সাধারণ লোকজনের মধ্যে টিকা গ্রহণ করতে ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে। তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে ২ হাজার ডোজ টিকা মজুদ রয়েছে। ইতিমধ্যে রেজিষ্ট্রেশন ১ হাজার পেরিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *