• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

নিকলীতে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামীসহ দুই জা গ্রেফতার স্বামী-শ্বাশুড়িসহ আসামি ৬

নিকলীতে গৃহবধূকে গলা কেটে হত্যা
স্বামীসহ দুই জা গ্রেফতার
স্বামী-শ্বাশুড়িসহ আসামি ৬

# নিজস্ব প্রতিবেদক :-

নিকলীর জারুইতলা এলাকায় পাওনা টাকা চাওয়ায় এক গৃহবধূকে স্বামীর বাড়িতে গলা কেটে হত্যা করা হয়েছে। স্বামীসহ দুই জা গ্রেফতার হয়েছেন পুলিশের হাতে। আসামি করা হয়েছে স্বামী ও শ্বাশুড়িসহ ৬ জনকে।
জারুইতলা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম মানিক ও নিকলী থানা সূত্রে জানা গেছে, নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের উত্তর দামপাড়া গ্রামের মৃত শাহাব উদ্দিনের মেয়ে জেসমিনের (২০) বছরখানেক আগে বিয়ে হয়েছিল উপজেলার জারুইতলা ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে জুয়েল মিয়ার (২৫) সঙ্গে। জুয়েল মিয়া তার শ্বশুর বাড়ির এক আত্মীয়ের কাছ থেকে কিছুদিন আগে ৩৯ হাজার টাকা ধার নিয়েছিলেন। জেসমিন এই ধারের টাকা ফেরত চাওয়ায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাকে স্বামীর বাড়িতে গলা কেটে হত্যা করে ঘরের ভেতর আলমারির পেছনে লুকিয়ে রেখে বাড়ির লোকজন পালিয়ে যান। খবর পেয়ে নিকলী থানার পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আজ ১৪ জুলাই বুধবার জেলা সদরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ভিকটিম জেসমিনের মা রুশনারা বাদী হয়ে জেসমিনের স্বামী শেখ জুয়েল, শ্বাশুড়ি রোকেয়া আক্তার, দুই ভাসুর শেখ খলিল ও শেখ সোহেল এবং দুই জা নূরজাহান ও খাদিজার নামে নিকলী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আর ঘটনার রাতেই স্বামী জুয়েল, জা নূরজাহান ও খাদিজাকে পুলিশ গ্রেফতার করেছে। অন্যরা গা ঢাকা দিয়েছেন। তবে তাদের গ্রেফতারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *