• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষা অফিসার গুরুতর আহত

হোসেনপুরে সড়ক
দুর্ঘটনায় শিক্ষা অফিসার
গুরুতর আহত

# উজ্জ্বল কুমার সরকার, হোসেনপুর :-

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান (৩৮) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
উপজেলা শিক্ষা অফিস জানায়, আজ ১৪ জুলাই বুধবার সকালে উপজেলা শিক্ষা অফিসার ময়মনসিংহ থেকে বাইক যোগে হোসেনপুর উপজেলায় আসার পথে পিতলগঞ্জ এলাকায় ব্যাটারী চালিত অটোরিকসার সাথে সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আহত শিক্ষা অফিসার বর্তমানে ময়মনসিংহ শহরের ট্রমা হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. মতিউর রহমানের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *