• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কটিদয়াদীর টুনির ধর্ষক ও খুনি নজরুল ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার

কটিদয়াদীর টুনির ধর্ষক
ও খুনি নজরুল ঢাকার
আশুলিয়া থেকে গ্রেফতার

# নিজস্ব প্রতিবেদক :-

কটিয়াদীর লোহাজুড়ি এলাকায় শিশু সাদিয়া আক্তার টুনির (৯) ধর্ষক ও খুনি নজরুল ইসলামকে পিবিআই ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে। তাকে আদালতে নিয়ে গেলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত ২ জুলাই টুনিকে একটি পাটক্ষেতে ধর্ষণশেষে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল।
পিবিআই সূত্রে জানা যায়, দক্ষিণ লোহাজুড়ি গ্রামের চুন্নু মিয়া গত ২ জুলাই সকালে তার তৃতীয় শ্রেণী পড়ুয়া মেয়ে টুনিকে নিয়ে পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যান। এক পর্যায়ে তিনি টুনিকে বাড়ি চলে যেতে বলেন। টুনি বাড়ি ফেরার পথে একটি পাটক্ষেতের পাশে একই গ্রামের ছমর উদ্দিনের ছেলে নজরুল ইসলাম তাকে পেয়ে জোরপূর্বক পাটক্ষেতে নিয়ে ধর্ষণশেষে শ্বাসরোধে হত্যা করে সেখানেই লাশ ফেলে বাড়ি চলে যায়। টুনির লাশ উদ্ধারের পর টুনির বাবা কটিয়াদী থানায় অজ্ঞাত আসামী করে মামলা করেন। এদিকে ধর্ষক খুনি নজরুল এক পর্যায়ে বাড়ি থেকে গা ঢাকা দেয়। ইতোমধ্যে ঘটনার তদন্তভার পিবিআই’র হাতে ন্যস্ত হলে পরিদর্শক শাখরুল হক খানকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হয়। আজ ১৩ জুলাই সকালে ঢাকার আশুলিয়া থানাধীন বাড়ইপাড়া এলাকা থেকে পিবিআই তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে নজরুল ইসলাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের কাছে ঘটনার বিবরণ দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *