• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

ভৈরবে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান পাট খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ভৈরবে সরকারি নিষেধাজ্ঞা
অমান্য করে দোকান পাট খোলা
রাখায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান পাট খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। আজ ১০ জুলাই শনিবার অযথা ঘুরাফেরা, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান পাট খোলা রাখায় ১৯ জন ব্যক্তিকে ৮ হাজার ৫০ টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, কোভিড-১৯ সংক্রামণ সারা দেশের ন্যায় ভৈরবে ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে। সরকার ঘোষিত কঠোর লকডাউনে আজ দশম দিনে কঠোর লকডাউন বাস্তবায়নে কিশোরগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম স্যারের নির্দেশনায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক পরিধান না করায় দোকানপাট খোলা রাখায় ১৯ জন ব্যক্তিকে ৮ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়। এ সময় পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতায় ছিলেন ভৈরব থানা পুলিশ। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় তিনি নিয়মিত মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার ও সরকারি নির্দেশনা মানার অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *