ন্যাশনাল ব্যাংক কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক শেখ শাহীনুজ্জামান সুমন ও কিশোরগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মনিরুজ্জামান মনিরের মা আনুফা রাজ্জাক (৮০) আজ শনিবার ১০ জুলাই সকাল সোয়া ৬টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনায় মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। স্বজনরা জানিয়েছে, আগে থেকেই তার রক্তে হিমোগ্লোবিনের ঘাটতিসহ বিভিন্ন বার্ধক্যজনিত অসুখ ছিল। সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হলে গতকাল শুক্রবার ভোরে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ শনিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। আজ শনিবার বাদ জোহর জানাজা শেষে হয়বতনগর গোরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।