• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

১৮টি মসজিদে মুসুল্লিদের করোনা ভাইরাস প্রতিরোধে ভৈরব থানা পুলিশ সচেতনতামূলক বক্তব্য

১৮টি মসজিদে মুসুল্লিদের করোনা
ভাইরাস প্রতিরোধে ভৈরব থানা
পুলিশ সচেতনতামূলক বক্তব্য

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে ১৮টি মসজিদে মুসুল্লিদের করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য দেন ভৈরব থানা পুলিশ সদস্যরা। আজ ৯ জুলাই শুক্রবার মসজিদে জুম্মার নামাজের খুৎবার পূর্বে উপস্থিত মুসুল্লিদের উদ্দেশ্যে করোনা ভাইরাস প্রতিরোধে সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
ভৈরব থানা সূত্রে জানা যায়, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) ও কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর নির্দেশনায় করোনা ভাইরাসকালীন সময়ে জনগণকে সচেতনতার লক্ষ্যে ভৈরব উপজেলা ও পৌর শহরের ১৮টি মসজিদের মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেন, ভৈরব সার্কেল এর সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ান দীপু, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহীনসহ থানায় কর্মরত ১৮ জন অফিসার।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহীন বলেন, ভৈরব থানা এলাকায় অবস্থিত ১৮টি মসজিদে জুম্মার নামাজের খুৎবার পূর্বে মসজিদে উপস্থিত মুসুল্লিদের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধকল্পে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়েছে। এসময় সকলকে নিয়মিত মাস্ক পরিধান করতে, সাবান ও হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করতে বলা হয়েছে। এ ছাড়াও অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়াসহ স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *