কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদরের মসজিদে মসজিদে করোনা ভাইরাস প্রতিরোধে মুসল্লিদের উদ্দেশ্যে সচেতনামূলক বক্তব্য প্রদান করেছেন হোসেনপুর থানার পুলিশ সদস্যরা। শুক্রবার (৯ জুলাই) জুমার নামাজের খুৎবার পূর্বে করোনা ভাইসরাসের বর্তমান পরিস্থিতি ও করনীয় সর্ম্পকে মুসল্লিদেরকে সচেতনতা মূলক ধারনা দেয়া হয়।
মসজিদে বক্তব্য রাখেন, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ওসি (তদন্ত) মো. নুর ইসলাম, এস আই মাহমুদ হাসান, আজিজুল ইসলাম, শাহীন প্রমুখ।
বক্তারা মুসল্লিদেরকে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, মাস্ক পরিধান ও শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়ার আহবান জানান।