• রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরব কঠোর লকডাউনে মানুষকে স্বাস্থ্য সচেতন করতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান

ভৈরব কঠোর লকডাউনে
মানুষকে স্বাস্থ্য সচেতন করতে
ভ্রাম্যমাণ আদালতে অভিযান

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব কঠোর লকডাউনে মানুষকে স্বাস্থ্য সচেতন করতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা। আজ ৮ জুলাই বৃহস্পতিবার ভৈরবের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদলতে অভিযান পরিচালনা করে ২৮ জনকে ৯ হাজার ৫১০ টাকা জরিমানা করা হয়। এসময় সহযোগীতায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা বলেন, সরকার ঘোষিত লকডাউনে আজ আট দিনের মধ্যে ভৈরব ২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে ব্যাপক হারে। আজ ৩০ জনে ২৫ জন করোনা পজিটিভ হয়েছেন। কোভিড-১৯ এর সংক্রমণ মোকাবিলায় সরকারের কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম স্যারের নির্দেশনা মোতাবেক মোবাইল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্যবিধি অমান্য করায়, বিনা কারণে ঘুরাঘুরি করায়, সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ২৮ জন ব্যক্তিকে ৯ হাজার ৫১০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। সবাইকে মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকাসহ সরকারি নির্দেশনা মানার অনুরোধ করে কোভিড-১৯ মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতেও অনুরোধ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *