• শনিবার, ০২ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

কঠোর লকডাউনে ভৈরবে থেমে নেই প্রশাসনিক অভিযান ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

কঠোর লকডাউনে ভৈরবে
থেমে নেই প্রশাসনিক অভিযান
ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

# মিলাদ হোসেন অপু :-

কঠোর লকডাউনে ভৈরবে থেমে নেই প্রশাসনিক অভিযান। অপ্রয়োজনে ঘুরাফেরাকারীদের ভ্রাম্যমাণ আদালতে দেয়া হচ্ছে অর্থদণ্ড। আজ ৮ জুলাই বৃহস্পতিবার সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনে অষ্টমদিনে ২৬ জন ব্যক্তিকে অযথা ঘুরাফেরার দায়ে ৬ হাজার ৬শ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন ভৈরব থানা।
ভ্রামমাণ আদালত সুত্রে জানা যায়, কোভিড-১৯ এর সংক্রমণ মোকাবিলায় সরকারের দেয়া কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ শামীম আলম এর নির্দেশনা মোতাবেক ভৈরবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্যবিধি অমান্য করায়, বিনা কারণে ঘুরাঘুরি করায়, সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ২৩ জন ব্যক্তিকে ৬ হাজার ৬শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, সারাদেশে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা আজ ১৯৯ জন। ভৈরব উপজেলায় গত ২ দিনে ২ জন মৃত্যুবরণ করেছে। মানুষকে স্বাস্থ্য সচেতন করে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে। কি কারণে বের হয়েছে বলতে না পারা মানুষগুলোর সংখ্যা অনেক বেশি। অযথা ঘুরাফেরা করে মাস্ক পরিধান না করে স্বাস্থ্যবিধি অমান্য করায়, সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ২৩ জন ব্যক্তিকে ৬ হাজার ৬শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়ছে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
সবাইকে নিয়মিত মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকাসহ সরকারি নির্দেশনা মানার অনুরোধ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *