• শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবে ১শ কর্মহীন মটর শ্রমিক পেল প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা

ভৈরবে ১শ কর্মহীন মটর শ্রমিক
পেল প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে ১শ কর্মহীন মটর শ্রমিককে দেয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা। আজ ৮ জুলাই বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে এ সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। এ সময় উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম প্রমুখ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, কোভিড-১৯ এর কঠোর বিধিনিষেধ প্রতি পালন করতে গিয়ে কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ। ভৈরবে সকল ইউনিয়ন ও পৌর শহরের হত দরিদ্রের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। এ ছাড়াও ভৈরবে বিভিন্ন সংগঠনকে বিভিন্নভাবে সহায়তা দেয়া হচ্ছে। লকডাউনে যে সকল মটর শ্রমিক কর্মহীন হয়ে গেছে আজ তাদের পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে ১শ জন ব্যক্তিকে খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়। প্রতি জনকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার করে সয়াবিন তেল দেয়া হয়েছে। জনস্বার্থে সরকারের এ সহায়তা চলমান থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *