• শনিবার, ০২ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবে ‘ভয়ঙ্কর’ হারে বাড়ছে করোনার সংক্রামণ

ভৈরবে ‘ভয়ঙ্কর’ হারে বাড়ছে
করোনার সংক্রামণ

ভেঙ্গে পড়তে পারে স্বাস্থ্য সেবা
দুই দিনে আক্রান্ত দুই নারীর মৃত্যু

 

# মো. আল আমিন টিটু :-

ভৈরবে দুই দিনে করোনায় আক্রান্ত দুই নারীর মৃত্যু হয়েছে। ফলে এ উপজেলায় করোনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ২৩ জনে। এছাড়াও গেল ২৪ ঘণ্টায় ৩০ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যা শতকরা আক্রান্তের হার ৮৩.৩৩ শতাংশ। ফলে কঠোর বিধি-নিষেধ এবং লকডাউনের মধ্যেও ভৈরবে ‘ভয়ঙ্কর’ আকার ধারণ করেছে মহামারি করোনার সংক্রামণ। এছাড়াও গেল এক সপ্তাহে ১৬১ জনের নুমনা পরীক্ষা করে ১২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত রোগীদের মধ্যে ৪ জন চিকিৎসক রয়েছেন। এর মধ্যে দুই জন চিকিৎসক কোভিড ডেডিকেটেড আইসোলেশন সেন্টারে দায়িত্ব পালন করে আসছিলেন। ফলে বিষয়টি ভাবিয়ে তুলছে প্রশাসনসহ স্বাস্থ্য সচেতন মানুষজনকে।
এদিকে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় করোনার আইসোলেশন সেন্টার হিসেবে ঘোষিত ৩০ শয্যা বিশিষ্ট ট্রমা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন স্থাপন করা হলেও করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের জন্য নেই কোন সিসিইউ বা আইসিইউ ব্যবস্থা। শুধু তাই নয়, মাত্র ৩ জন চিকিৎসক এবং ২ জন নার্স দিয়ে কোন রকমে চলছিল আইসোলেশন সেন্টারটি। এরই মধ্যে দুই জন চিকিৎসক করোনায় আক্রান্তের ফলে মাত্র ১ জন চিকিৎসক এবং দুই নার্স আইসোলেশন সেন্টারটির দায়িত্বে রয়েছেন। ফলে এ উপজেলায় যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে স্বাস্থ্য সেবা। বর্তমানে আইসোলেশন সেন্টারে ৫ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। বাকীরা যার যার বাড়িতে আইসোলেশনে রয়েছেন। কিন্তু কেউই আইসোলেশন মানছে না। অবাদে ঘুরা-ফেরা এবং চায়ের দোকানে বসে আড্ডা দেয়ায় করোনার সংক্রামণ ভয়ঙ্কর আকার ধারণ করছে।
করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা চালু রাখতে হলে আইসোলেশন সেন্টারটিতে দ্রুত জনবলের বড়ই প্রয়োজন বলে জানান উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ খুরশীদ আলম। এরই মধ্যে তিনি ১০ চিকিৎসকের জন্য জেলা সিভিল সার্জনসহ স্থানীয় এমপি নাজমুল হাসান পাপনের কাছে অনুরোধ জানিয়েছেন। তা না হলে এ উপজেলায় যেকোন সময় ভেঙ্গে পড়তে পারে স্বাস্থ্য সেবা।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা জানান, আমরা করোনার সংক্রামণ ঠেকাতে এবং মানুষজনকে ঘরে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। করোনার এই মহামারি থেকে বাঁচতে হলে সবাইকে সচেতন হতে হবে। তা-না হলে করোনার সংক্রামণ রোধ করা সম্ভব হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *