• রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবে যুবকের লাশ উদ্ধার

ভৈরবে যুবকের
লাশ উদ্ধার

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে মোবিন (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ৭ জুলাই বুধবার রাত ৮ টায় পৌর শহরের কালিপুর দক্ষিণপাড়া এলাকার উছমান চেয়ারম্যানের বাড়ি পাশে বাছির মিয়ার বস্তার গোদাম ঘরের চিপা জায়গা থেকে এ লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আনোয়ার মিয়া ছেলে।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, মোবিন ভৈরবে বাজারে একটি সিগারেট ডিস্ট্রিবিউটরের কাজ করে। ৬ জুলাই রাত দশটায় মোবিন ঘর থেকে বের হয়। সারা রাত তার অপেক্ষায় থেকে আজ ৭ জুলাই সকাল থেকে তাকে খুজাখুজি শুরু হয়। পরবর্তিতে নিহতের বাড়ির পাশে উছমান চেয়ারম্যনের বাড়ির গোদাম ঘরের মালিক বাছির মিয়ার মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যা ৬টায় নিহতের পরিবার এসে মোবিনের লাশ দেখতে পায়। পরে ভৈরব থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজ হাসান সিদ্দিক বলেন, লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্টে শরীরে বিদ্যুৎপৃষ্টের আলামত পাওয়া গেছে। বিদ্যুতের সর্টে শরীর কিছু অংশে পোড়া ক্ষত চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের কিশোরগঞ্জ সদর হাসপাতাল পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *