• রবিবার, ০৩ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

কিশোরগঞ্জে লকডাউনের দায়িত্ব পালনকালে রোভার স্কাউটের ওপর সস্ত্রাসী হামলা

কিশোরগঞ্জে লকডাউনের
দায়িত্ব পালনকালে রোভার
স্কাউটের ওপর সস্ত্রাসী হামলা

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে লকডাউন কার্যকর করার জন্য রাস্তায় দায়িত্ব পালনকালে রোভার স্কাউটের এক সদস্যের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ ব্যাপারে সদর মডেল থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
ডায়রি সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের নির্দেশে গত সোমবার শহরের নগুয়া বটতলা এলাকায় পুলিশের পাশাপাশি কয়েকজন রোভার সদস্যও যানবাহন এবং পথচারী নিয়ন্ত্রণে রাস্তায় দায়িত্ব পালন করছিলেন। এসময় রাস্তায় এক যুবককে মাস্ক ছাড়া দেখে সিনিয়র রোভার মেট আইয়ুব-হেনা পলিটেকনিকের ছাত্র ইনজামুল হক আকাশ তাকে মাস্ক পরতে বললে যুবকটি মাস্ক পরবে না বলে চলে যায়। আজ বুধবার বেলা ১১টার দিকে রোভার সদস্যরা একই স্থানে দায়িত্ব পালনকালে শহরতলির কাতিয়ারচর কসাইখানা এলাকার সন্ত্রাসী রাসেলসহ (২৪) চার তরুণ এসে আকাশকে একটি দোকানের পেছনে কাজের কথা বলে ডেকে নিয়ে লাথি ঘুষি এবং মাথায় বেল্ট দিয়ে আঘাত করে আহত করে। সন্ত্রাসীদের কাছে ছোরাও ছিল। যে কারণে আকাশ মার খেয়েও ভয়ে চিৎকার করতে বা তাৎক্ষণিক অভিযোগ করতে সাহস করেননি। এসময় ঘটনাস্থলের অদূরে এসআই হুমায়ুনের নেতৃত্বে ৬ জন পুলিশ সদস্যও উপস্থিত ছিল বলে জানা গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। এ ব্যাপারে সদর থানার ওসি আবু বকর সিদ্দিককে প্রশ্ন করলে বিষয়টি তিনি দেখবেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *