• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

লকডাউনে কিশোরগঞ্জে কর্মহীনদের মাঝে খাদ্য বিতরণ

লকডাউনে কিশোরগঞ্জে
কর্মহীনদের মাঝে
খাদ্য বিতরণ

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে কঠোর লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খাদ্য সামগ্রি বিতরণ শুরু হয়েছে। আজ ৪ জুলাই রোববার সকালে জেলা সদরের ১৫০ জন দোকান কর্মচারী এবং পরিবহন শ্রমিকের প্রত্যেককে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি লবন, এক লিটার তেল ও ৩ কেজি আলু দেয়া হয়েছে। এছাড়া কয়েকজন অসহায় বয়স্ক মহিলাকেও একটি করে খাদ্য সামগ্রির প্যাকেট দেয়া হয়েছে। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, জেলা বারের সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, সদর মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক পিপিএম, মহিলা লীগ সম্পাদক বিলকিস বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *