• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

করোনার প্রবাবে বাঁশ বেতের কারিগরদের দুর্দিন

করোনার প্রবাবে বাঁশ বেতের
কারিগরদের দুর্দিন

# হোসেনপুর প্রতিনিধি :-

লাগামহীন করোনা ও লকডাউনের প্রভাবে বাঁশ বেতের কারিগরদের দুর্দিন দেখা দিয়েছে। পরিবারে একমোট অন্য যোগাতে কিছু কারিগর লকডাউনের মধ্যে বাঁশ বেত দিয়ে খাঁচা তৈরি করলেও বাজারে ক্রেতা নেই। এসব পরিবারে চলছে হা-হা কার।
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম ধুলজুরী এলাকায় সরজমিন ঘুরে দেখা যায় এ করুন দৃশ্য।
বাঁশ বেতের কারিগর খোকন মিয়া। সহায় সম্বল বলতে কিছুই নেই তার। জন্মের পর থেকে পারিবারিক ভাবে এ পেশায় জীবন শুরু। পরিবারের অন্য সদস্যরা বাঁশ বেতের কাজের সাথে জড়িত।
খোকন মিয়া জানান, ইদানিং সরকার লকডাউন দেয়াতে আমাগো খাঁচা ও টুরকি তৈরি করলেও ক্রেতার অভাবে তা
বাজারে তা বিক্রি হচ্ছে না। ফলে পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টে দিনানিপাত করছি।
একই এলাকার কারিগর রুবেল মিয়া জানান, লকডাউনের পূর্বে বাঁশ বেত দিয়ে খাঁচা ও টুরকি তৈরি করে বেশ ভালোই চলছিলো সংসার, কিন্তু করোনার প্রভাবে বাজার না থাকায় ঘরে খাবার নেই।
হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক জানান, সরকারি বরাদ্দ পাওয়া গেলে অগ্রাধিকার ভিত্তিতে বাঁশ বেতের কারিগরদের মধ্যে বন্টন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *