• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও প্রশাসনিক তদারকি জোরদার, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ভৈরবে কঠোর লকডাউনের
দ্বিতীয় দিনেও প্রশাসনিক
তদারকি জোরদার
ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও প্রশাসনিক তদারকি জোরদার করছে ভৈরব উপজেলা প্রশাসন। সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে মাঠে কাজ করছে ভৈরব উপজেলা প্রশাসনসহ পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীর কর্মকর্তারা। আজ ২ জুলাই শুক্রবার করোনা ভাইরাস বিস্তার রোধে ভৈরব উপজেলার বিভিন্ন গ্রাম ও শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা। দিন ব্যাপি ভৈরব শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় টহল পরিচালনা করেন প্রশাসনের একাধিক টিম। মাইকিং এর মাধ্যমে পথচারী ও জন সাধারণকে সচেতন করা হচ্ছে। দিনব্যাপি এই অভিযানে ৩৪ জন ব্যক্তিকে ৭ হাজার ৬শ টাকা জরিমানা করেন ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা।এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা বলেন, যেখানে করোনা সংক্রমণে মৃত্যুর হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেখানে কেউ বের হচ্ছেন মানুষের ট্যাবলেট কিনতে, কেউ ব্রিজে ঘুরতে, কেউবা শ্বশুরবাড়িতে দাওয়াতে যাচ্ছেন। কোভিড-১৯ এর সংক্রমণ মোকাবেলায় সরকারের একসপ্তাহের কঠোর লকডাউন বাস্তবায়ন করতে আজ দ্বিতীয় দিনেও কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ শামীম আলম স্যারের নির্দেশনা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্যবিধি অমান্য করায়, বিনা কারণে ঘুরাঘুরি করায়, সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ৩৪ জন ব্যক্তিকে ৭ হাজার ৬শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। সবাইকে মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকাসহ সরকারি নির্দেশনা মানার অনুরোধ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *