• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে শক্ত অবস্থানে প্রশাসন, মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ভৈরবে শক্ত অবস্থানে প্রশাসন
মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ
আদালতে জরিমানা

# মিলাদ হোসেন অপু :-

সারাদেশে ১ জুলাই থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন। করোনা ভাইরাস বিস্তার রোধে শক্ত অবস্থানে রয়েছেন ভৈরব উপজেলা প্রশাসন। সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে মাঠে কাজ করছে ভৈরব উপজেলা প্রশাসনসহ পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীর কর্মকর্তারা। কঠোর লকডাউনে আজ ২ জুলাই বৃহস্পতিবার দিন ব্যাপি ভৈরব শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় টহল পরিচালনা করেন প্রশাসনের একাধিক টিম। মাইকিং এর মাধ্যমে পথচারী ও জন সাধারণকে সচেতন করা হয়। সেই সাথে ভৈরব শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ জনকে ২ হাজার ৩৫০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। পাশাপাশি ২শ পথচারীকে মাস্ক বিতরণ করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলে, সারাদেশের ন্যায় করোনায় শনাক্ত এবং মৃত্যুর হার পুনরায় বৃদ্ধি পাচ্ছে ভৈরবে। ভৈরবের পরিস্থিতি আশংকাজনক। তাই কোভিড-১৯ এর সংক্রমণ মোকাবিলায় কঠোর লকডাউনের আজ দ্বিতীয় দিনেও কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম স্যারের নির্দেশনা মোতাবেক উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ২০ জন ব্যক্তিকে দন্ডবিধি ১৮৬০ মোতাবেক ২ হাজার ৩৫০ টাকা জরিমানা করাহয়। এছাড়াও গতকাল ১ জুলাই ৯ পথচারিকে ১২শ টাকা জরিমানা করা হয়। এই সময় ২শ পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন ভৈরব থানা পুলিশ। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে এবং সবাইকে মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকার অনুরোধ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *