• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কঠোর লকডাউনে তৎপর রয়েছে ভৈরব থানা পুলিশ

কঠোর লকডাউনে তৎপর
রয়েছে ভৈরব থানা পুলিশ

# মিলাদ হোসেন অপু :-

সারা দেশে কঠোর লকডাউন পালনের আজ ২ জুলাই শুক্রবার দ্বিতীয় দিন। সারা দেশের ন্যায় সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে তৎপর রয়েছে ভৈরব থানা পুলিশ। সেই সাথে মাঠে রয়েছে র‌্যাব-১৪,সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী অফিসার লুবনা ফারজানা ও সহকারি কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা। জানা যায়, ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীনের নেতৃত্বে ভৈরব শহর ও উপজেলায় মোট আটটি টিম লকডাউন কার্যকর করতে বিরামহীন কাজ করছে। সরেজমিনে গিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে ও ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে দেখা যায় পুলিশি অভিযান। কঠোর হওয়ার সাথে সাথে পথচারিদের মাঝে মাস্কও বিতরণ করছেন। সারাদিনে প্রায় ২শ মাস্ক বিতরণ করা হয়েছে বলে জানা যায়। ভৈরব বাজার থেকে বিনা কারণে বের হতে পারছে না মানুষ জন। বাসস্ট্যান্ড দূর্জয় মোড় থেকে অনেক গাড়ি ফিরিয়ে দেয়া হচ্ছে। আবার বের হওয়ার কারণ বলতে না পারায় গুনতে হচ্ছে জরিমানা। এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীন বলেন, ভৈরবের অবস্থা দিনদিন খারাপের দিকে যাচ্ছে। প্রশাসনের লোকজনসহ আক্রান্ত হচ্ছে অনেকে। গত এক সপ্তাহে ভৈরবে করোনা রোগী বেড়েছে অনেক। সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে ভৈরব উপজেলার বিভিন্ন এলাকা ও ভৈরব শহরে দুটি স্প্যাশাল টিম পাচঁটি চেক পোষ্টসহ ১টি মোবাইল টিম মাঠে রয়েছে। এসময় তিনি আরো বলেন করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্য সচেতন হওয়া ছাড়া আর কোন বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *