• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে মাদক মামলার হাজতির মৃত্যু

কিশোরগঞ্জে মাদক
মামলার হাজতির মৃত্যু

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে মাদক মামলার হাজতি দিনাজপুরের আবু সাঈদ (২৫) নামে এক যুবক বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মারা গেছে। কারাগার সূত্রে জানা গেছে, ভৈরব ক্যাম্পের র‌্যাব সদস্যরা গত ৩০ জুন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মারুপাড়ার জহির উদ্দিনের ছেলে আবু সাঈদকে মাদকসহ আটক করে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করলে এদিনই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গতকাল ১ জুলাই বৃহস্পতিবার বুকে ব্যথা অনুভব করলে তাকে আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা করিয়ে রাতেই আবার কারাগারে ফিরিয়ে নেয়া হয়। আজ শুক্রবার ভোরবেলায় আবার বুকে ব্যথা হলে তাকে জেনারেল হাসপাতালে পাঠালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১০টার দিকে মারা যায়। আবু সাঈদের পরিবারকে খবর দেয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন জেল সুপার বজলুর রশিদ। ময়না তদন্তশেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *