• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে করোনা রোধে ৭৮ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জে করোনা রোধে
৭৮ হাজার টাকা জরিমানা

# নিজস্ব প্রতিবেদক :-

করোনার বিস্তার রোধকল্পে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের নির্দেশনায় কঠোর লকডাউনের প্রথম দিন আজ ১ জুলাই বৃহস্পতিবার দিনব্যাপী জেলা জুড়ে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করায় জেলায় মোট ১৫১টি মামলায় ব্যবসায়ী, যানবাহন ও পথচারীদের কাছ থেকে মোট ৭৮ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। এর মধ্যে জেলা সদরে ৬টি ভ্রাম্যমান আদালত ৬৪টি মামলায় ২৫ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছেন। ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন সেনা সদস্য, বিজিবি সদস্য, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যগণ। করোনার ভয়াবহতা রোধকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *