• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

হোসেনপুরে কঠোর অবস্থানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

হোসেনপুরে কঠোর
অবস্থানে প্রশাসন ও
আইনশৃঙ্খলা বাহিনী

# উজ্জ্বল কুমার সরকার, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

করোনাভাইরাসের বিস্তার রোধে ৭ দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে বৃহস্পতিবার কিশোরগঞ্জের হোসেনপুরে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।
উপজেলার বিভিন্ন বাজার এলাকায় অন্যান্য দিনের মতো আজ মানুষের ভীড় দেখা যায়নি, দোকানপাটও বন্ধ থাকতে দেখা গেছে। সকাল থেকেই সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের লোকজন। এসময় জরুরি প্রয়োজন ছাড়া যারা সড়কে বেরিয়েছেন তাদের পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ এর নেতৃত্বে স্থানীয় প্রশাসনের একটি টিম লকডাউন কার্যকর করতে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন-সহকারি কমিশনার (ভূমি) মো. আবুবকর সরকার, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোনাহর আলী, হোসেনপুর পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ সরকারি বিধি নিষেধ অমান্য করার কারনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১জন দোকানীকে ১ হাজার শত টাকা জরিমানা আদায় করে।
পেশকারের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ কাম উচ্চমান সহকারী স্বপন কুমার বর্মন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *