• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কুলিয়ারচরে ফলজ, বনজ ও ঔষধি বাগানের চারার সাথে এ কেমন শত্রুতা ?

কুলিয়ারচরে ফলজ, বনজ
ও ঔষধি বাগানের চারার
সাথে এ কেমন শত্রুতা ?

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে রাতের আঁধারে ৩০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে মাটির সাথে মিশিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে কুলিয়ারচর পৌরসভার আলী আকবরী গ্রামের মো. আশরাফ উদ্দিন (আরশ মিয়া)’র ছেলে মো. রাজিব হায়দারের একটি বনজ, ফলজ ও ঔষধি বাগানে।
মো. রাজিব হায়দার (৪৪) বলেন, প্রায় ৬ মাস আগে তাদের ১ একর ভূমির মধ্যে বিভিন্ন প্রকার বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করেন।
এসব চারা গাছ রোপন করার ফলে জমির পার্শ্ববর্তী মরহুম মিছির ভূইয়ার ছেলে মো. মোহন মিয়া ওরুফে মাখন রাজীব হায়দারের বাবাকে বিভিন্ন প্রকার হুমকী প্রদর্শন করে। ১ জুন বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা এসব গাছ তুলে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এর দুইদিন আগেও কারা যেন বেশ কয়েকটি গাছের চারা ভেঙ্গে ও তুলে ফেলে। তার ধারণা মোহন মিয়া ওরুফে মাখন মিয়া এসব চারা গাছ তুলে ও ভেঙ্গে নষ্ট করে ফেলেছে।
এ ঘটনার সংবাদ পেয়ে এলাকাবাসী ওই জমিতে এসে ক্ষতিগ্রস্ত গাছের চারা দেখে সবাই বলা বলি করছে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারার সাথে এ কেমন শত্রুতা? এঘটনায় কুলিয়ারচর থানায় মামলা দায়েরের করবেন বলে জানান রাজিব হায়দার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *