• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

সেনা-বিজিবি টহলে কিশোরগঞ্জে চলছে কঠোর লকডাউন

সেনা-বিজিবি টহলে
কিশোরগঞ্জে চলছে
কঠোর লকডাউন

# মোস্তফা কামাল :-

করোনার বিস্তার রোধকল্পে নিয়মিত আইন শৃংখলা বাহিনীর পাশাাপাশি সেনা ও বিজিবির টহলের মধ্যে দিয়ে কিশোরগঞ্জে চলছে কঠোর লকডাউন। জেলা প্রশাসকসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিভিন্ন এলাকা পরিদর্শন করে লকডাউনের কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। সরকার গত সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনের সীমিত পরিসরে লকডাউন ঘোষণা করলে তখন রাস্তাঘাটে জনসমাগম এবং বিভিন্ন যানবাহন চলাচল অনেকটা স্বাভাবিকের মতই ছিল। ওষুধের দোকান, নিত্যব্যবহার্য পণ্যের দোকান এবং পার্সেলের শর্তে হোটেলগুলো খোলা রাখা ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধের নির্দেশনা থাকলেও অধিকাংশ দোনাকপাটই এই তিনদিন খোলা ছিল। কিন্তু আজ ১ জুলাই বৃহস্পতিবার থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন কিশোরগঞ্জে মোটামুটি কঠোরভাবেই পালিত হচ্ছে। অনুমোদিত ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তায় যানবাহন চলাচলও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। রাস্তাঘাটে অহেতুক মানুষজনের জটলা ও ঘোরাফেরা একেবারেই কমে গেছে। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম মোস্তফা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদির মিয়াসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ আজ দুপুরে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে লকডাউনের চিত্র পর্যবেক্ষণ করেছেন। এসময় টহলরত সেনা কর্মকর্তাদের সঙ্গেও লকডাউন কার্যকর করার বিষয়ে জেলা প্রশাসক কথা বলেন। পাশাপাশি কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও কাজ করেছেন। লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করায় অনেককে জরিমানাও করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *