• বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন হোসেনপুরে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে কর্মশালা মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন ভৈরবে মৌটুপি ও মোহাম্মদপুরে ৩০ পরিবারের পানির কষ্ট লাঘব যুক্তরাজ্যসহ একাধিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত সহস্রাধিক কৃষককে দেবে কোটি টাকার সহায়তা রেল শ্রমিক লীগের সভাপতি এখন শ্রমিক দলের আহবায়ক হাজিরা খাতায় আগাম স্বাক্ষর ৭০ ভাগ ভর্তুকির হার্ভেস্টোরেও অসহায় কৃষক, একরে হার্ভেস্টার ভাড়া প্রায় আড়াই গুণ বেশি

ভৈরবে র‌্যাবের হাতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ভৈরবে র‌্যাবের হাতে
গাঁজাসহ দুই মাদক
ব্যবসায়ী আটক

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরবে সাড়ে ১৮ কেজি গাঁজাসহ মো. সাগর (১৯) ও মো. জসিম (১৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। আজ ২৮ জুন সোমবার ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নাটাল মোড়ে ঢাকাগামী লেনের উপর অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করে র‌্যাব। আটককৃত মাদক ব্যবসায়ী মো. সাগর ময়মনসিংহ জেলার চর ভাবানীপুর গ্রামের মো. আব্দুল মজিদ এর ছেলে ও মো. জসিম চর নিলক্ষীয়া গ্রামের মো. রব্বানীর ছেলে।
র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল আজ সোমবার ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নাটাল মোড়ে ঢাকাগামী লেনের উপর অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. সাগর ও মো. জসিমকে সাড়ে ১৮ কেজি গাঁজা, একটি পিকআপ, মাদক বিক্রয়ের নগদ ১ হাজার টাকা ও প্লাস্টিকের নয়টি ড্রাম উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *