• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে পাওনা টাকা দিতে ডেকে নিয়ে খুন

জিয়াউর রহমান

কিশোরগঞ্জে পাওনা টাকা
দিতে ডেকে নিয়ে খুন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে এক ওষুধ ব্যবসায়ীকে তার প্রাক্তন কর্মচারি পাওনা টাকা ফেরত দেয়ার নামে ফোনে ডেকে নিয়ে খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই কর্মচারিকে তার সহযোগীসহ পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, জেলা শহরের গাইটাল ফার্মের মোড়ে জিয়াউর রহমান (৪৫) নামে এক ব্যক্তির সুমাইয়া মেডিক্যাল হল নামে ওষুধের দোকান রয়েছে। দোকানে কটিয়াদী উপজেলার ধুলদিয়া আতরতোপা গ্রামের মেরাজ মিয়ার ছেলে এনামুল (২৪) কর্মচারি হিসেবে কাজ করতো। বিভিন্ন সময় দোকান থেকে লক্ষাধিক টাকা আত্মসাত করার দায়ে এনামুলকে দোকান থেকে বের করে দেয়া হয়েছিল এবং পাওনা টাকার জন্য জিয়া বার বার চাপ দিচ্ছিলেন। টাকা ফেরত দেবার কথা বলে শুক্রবার রাতে এনামুল মোবাইল ফোনে জিয়াকে শহরতলির মাইজখাপন পাচধা এলাকায় ডেকে নেয়। জিয়া সেখানে যাবার সঙ্গে সঙ্গে এনামুল ও তার সঙ্গী ফার্মের মোড় এলাকার আরজু মিয়ার ছেলে সুমন (২৭) এলোপাতাড়ি ছুরিকাঘাতে মারাত্মক আহত করে। জিয়াকে শহরের জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেখানেই শনিবার রাত ১০টা দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী আছমা আক্তার বাদী হয়ে শনিবার সদর মডেল থানায় মামলা (নং ৪) করেছেন। পুলিশ এনামুল ও সুমনকে গ্রেফতার করেছে। সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, এনামুল ও সুমনের কাছ থেকে আজ রোববার আদালতে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হবে। স্বীকারোক্তি না করলে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হবে। তিনি আরও জানান, নিহত জিয়া পুলিশের কাছে ডাইয়িং ডিক্লারেশন দিতে না পারলেও হামলার পরপরই এলাকার লোকদের কাছে হামলাকারীদের নাম বলে গেছেন। হামলায় ব্যবহৃত ছুরি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *