• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে বাংলাদেশ ইসলামী যুবসেনার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভৈরবে বাংলাদেশ
ইসলামী যুবসেনার
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভৈরবে বাংলাদেশ ইসলামী যুবসেনার ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জুন শনিবার ভৈরব পৌর শহরের বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকার একটি রেস্টুরেন্টে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী যুবসেনা কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা বিল্লাল হোসেন মুজাহেদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য শায়খ আবু সুফিয়ান খাঁন আবেদী আল-ক্বাদেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ যুগ্ম-সাংগঠনিক সচিব সৈয়দ মুজাফ্ফর আহমাদ মুজাদ্দেদী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত সৈয়দ মহসিন আল-মাইজভান্ডারী, যুগ্ম-সাংগঠনিক সচিব কাজী জসিম উদ্দীন সিদ্দিকী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলা শাখা সভাপতি পীরে তরিকত শাহ মুহাম্মদ খন্দকার দ্বীন ইসলাম।
অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা শাখা যুগ্ম-আহ্বায়ক হাজী মুহাম্মদ রুবেল হোসেন।
বাংলাদেশ ইসলামী যুবসেনা কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জসীম উদ্দীন আল-ক্বাদেরী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু নাছের মোহাম্মদ মোছা, বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় সদস্য মুফতী খন্দকার মোবারক হোসাইন, হাফেজ বায়জিদ আহমেদ আশরাফী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মুফতী মোবারক হোসাইন ক্বাদেরী ও আহ্বায়ক আজহার আশরাফী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা কুরআন ও হাদিসের আলোকে যুবকদের সমাজের প্রতি কি দায়িত্ব রয়েছে সেই বিষয়ের প্রতি বিশেষ গুরত্বের সাথে আলোচনা করেন। বক্তারা বলেন, একটি সমাজকে সুশীল ও সৃজনশীল করে গড়ে তুলতে হলে যুবকদের ভূমিকা অপরিসীম। যেই সমাজের যুবকরা সচেতন ও উদ্যমী সেই সমাজ ব্যবস্থায় হলো শ্রেষ্ঠ সমাজ ব্যবস্থা। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি ও নেশামুক্ত সমাজ গঠনে যুবকদের ভূমিকার কথা ধরেন, এমনকি সমাজ থেকে বাল্য বিয়ের অপসারণে যুবকদের এগিয়ে আসার প্রতি আহ্বান জানান। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক হাফেজ জসিম উদ্দিন আল-ক্বাদেরী ও সদস্য সচিব মোবাশ্বির হোসাইন ক্বাদেরী উপস্থিত সকলের ও ইলেক্ট্রনিক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইদের প্রতি শ্রদ্ধা ও অভিনন্দন জানান এবং করোনা মহামারি ভাইরাস হতে দেশ ও জাতির সকলকে মুক্ত থেকে সামাজিক ও নিরাপদ দূরত্বে বজায় রেখে চলাচলের প্রতি আহ্বান জানান।
সত্য ও ন্যায়ের প্রতি অবিচল যুবকদের একনিষ্ট মানদণ্ড বাংলাদেশ ইসলামী যুবসেনা’র উত্তোরোত্তর সফলতা কামনা করে মিলাদ, ক্বিয়াম, মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। – প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *