• রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরব নৌ-পুলিশের হাতে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ভৈরব নৌ-পুলিশের
হাতে দুই কেজি গাঁজাসহ
মাদক ব্যবসায়ী আটক

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরবে দুই কেজি গাঁজাসহ জুয়েল খান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভৈরব নৌ-থানা পুলিশ। ২৩ জুন বুধবার বেলা সাড়ে ৩টার সময় পুরাতন ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
গাঁজাসহ আটক হওয়া জুয়েল খান ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মেরাশানী গ্রামের লিটন খানের ছেলে।
নৌ-থানা পুলিশ সূত্র জানায়, পুরাতন ফেরিঘাটের ভৈরব-আশুগঞ্জ নৌকাঘাটে প্রতিদিনের মতো নৌ-থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মিয়ার নেতৃত্বে নৌ-থানা পুলিশের একটি দল রুটিন তল্লাশি করছিলো।
এ সময় নৌকা থেকে নেমে একটি ব্যাগ নিয়ে পার হওয়ার সময় জুয়েল খান’কে তল্লাশি করেন পুলিশ সদস্যরা। তল্লাশি করে তার ব্যাগ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গাঁজাসহ আটক করে নৌ-থানা পুলিশ।
আটক মাদক ব্যবসায়ী জুয়েল খান এর বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *