ভৈরবে দুই কেজি গাঁজাসহ আব্দুর রাজ্জাক (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। ২৩ জুন বুধবার দুপুরে সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন নাটাল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মৃত আব্দুল আওয়ালের ছেলে।
ভৈরব থানার উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করার জন্য দুপুরে শহরের নাটালের মোড় এলাকার সৈয়দ নজরুল ইসলাম সেতু উপর অবস্থান নেই। এই সময় আব্দুর রাজ্জাক’কে নাটাল মোড় এলাকায় তল্লাশি করলে তার পেটে বাঁধা অবস্থায় দুই কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাকে গাঁজাসহ আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক এর বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।