• রবিবার, ০৩ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবে পৃথক অভিযান চালিয়ে ১৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

ভৈরবে পৃথক অভিযান
চালিয়ে ১৩ জনকে জরিমানা
করেছে ভ্রাম্যমাণ আদালত

# আফসার হোসেন তূর্জা :-

স্বাস্থ্যবিধি অমান্য ও অসচেতনতায় দেশে আবারও করোনার হার বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের মাঝে নেই কোনো স্বাস্থ্যবিধির তোয়াক্কা। মানুষ রাস্তা-ঘাট, হাট-বাজারসহ বিভিন্ন জায়গায় মাস্ক ছাড়া চলাফেরা করছে। মানছেন না সরকারি কোনো নিয়মনীতি। পথচারীরা যেন স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরিধান করে চলে সে লক্ষ্যে আবারও মাঠে নেমেছে প্রশাসন। তারই ধারাবাহিকতায় ভৈরব প্রশাসনও মাঠে কাজ করে যাচ্ছে নিয়মিত। মানুষের মাঝে সচেতনতা ফিরিয়ে আনতে প্রতিদিন কোনো না কোনো জায়গায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাসহ পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করে যাচ্ছে ভৈরব উপজেলা প্রশাসন।
ভৈরবে মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্যবিধি অমান্য করে চলাচল করায় এমন ১৩ জন পথচারীকে ২৩ জুন বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক পৃথক অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকায় মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৪ জন ব্যক্তিকে ৪শ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।
এছাড়া একই দিনে ভৈরব বাজার এলাকায় পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা। এই সময় বাজার এলাকায় মাস্ক পরিধান না করে স্বাস্থ্যবিধি অমান্য করে চলাচল করায় এমন ৯ জন পথচারীকে ১ হাজার ৮৫০ টাকা জরিমানাসহ মাস্ক বিতরণ করেন তিঁনি।এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা বলেন, করোনার আক্রান্তের হার বৃদ্ধির মূল কারণ হল অসচেতনতা। মানুষ রাস্তা-ঘাট, হাট-বাজারসহ বিভিন্ন জায়গায় মাস্ক ছাড়া চলাফেরা করছে, মানছেন না কোনো স্বাস্থ্যবিধি। তাই মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যবিধি ও সরকারি নিয়মনীতি মেনে চলার জন্য সচেতনতা বাড়াতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। তারই প্রেক্ষিতে ২৩ জুন বুধবার স্বাস্থ্যবিধি অমান্য ও মাস্ক পরিধান না করায় বাজার এলাকায় এমন ৯ জন পথচারীকে ১ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, দেশে আবারও করোনার আক্রান্তের হার বৃদ্ধি পাচ্ছে। মানুষ কিছুদিন সরকারি নিয়মনীতি, স্বাস্থ্যবিধি মানলেও এখন আর তা মানছেন না। মাস্ক পরিধান করছেন না। যার কারণে সংক্রমনের হার আবার বৃদ্ধি পাচ্ছে। তাই মানুষের মাঝে আবারও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৩ জুন বুধবার ভৈরব দুর্জয় মোড় এলাকায় ৪ জন ব্যক্তিকে মাস্ক না পরায় ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যে ৪শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনসহ মাস্ক বিতরণ করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিঁনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *