• রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবে ১২ জন পথচারীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ভৈরবে ১২ জন
পথচারীকে ভ্রাম্যমাণ
আদালতের জরিমানা

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরবে মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ১২ জন পথচারীকে ২ হাজার ৯শ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এই সময় করোনা প্রতিরোধে সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
আজ ২৪ জুন বৃহস্পতিবার দুপুরে ভৈরব বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা বলেন, মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। তবুও মানুষ সচেতন হচ্ছে না।
তারই ধারাবাহিকতায় আজ ২৪ জুন বৃহস্পতিবার দুপুরে ভৈরব বাজার এলাকায় মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্যবিধি অমান্য করায় এমন ১২ জন পথচারীকে মোবাইল কোর্টের মাধ্যে জরিমানা করা হয় এবং পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয়। জনস্বার্থে মোবাইল কোর্টের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিঁনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *