• রবিবার, ০৩ মে ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবে করোনা মোকাবেলায় মাস্ক বিতরণ ও জরিমানা

ভৈরবে করোনা মোকাবেলায়
মাস্ক বিতরণ ও জরিমানা

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে কোভিড-১৯ মোকাবেলায় মানুষের স্বাস্থ্য সচেতন করতে মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। আজ ২৪ জুন বৃহস্পতিবার ভৈরব দুর্জয় মোড় বাসস্ট্যান্ড এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।
জানা যায়, সারাদেশে করোনার প্রকোপ ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। ভৈরবের মানুষকে সচেতন করতে মাঠে কাজ করছে ভৈরব উপজেলা প্রশাসন। ২৪ জুন বৃহস্পতিবার ভৈরব দুর্জয় মোড় বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১ জন ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্য সচেতনতায় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, সারা বাংলাদেশে করোনা মহামারি আবারো ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। কিশোরগঞ্জ জেলায় প্রতিটি উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম স্যারের নির্দেশনায় ভৈরবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সেই সাথে মানুষকে স্বাস্থ্য সচেতনতাসহ মাস্ক বিতরণ করা হচ্ছে। তিঁনি আরো বলেন, এই করোনা ভয়াবহতা প্রতিরোধে নিয়মিত মাস্ক ব্যবহার না করলে ও স্বাস্থ্য সচেতন না হলে মানুষকে বড় ধরণের বিপদের সম্মুখিন হতে হবে। অতীত থেকে শিক্ষা নিয়ে আমাদের করোনা মোকাবেলায় সামনের দিকে এগিয়ে যেতে হবে। একমাত্র স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য সচেতনতা মেনে চলতে পারলেই করোনা মোকাবেলা সম্ভব। গত ২৩ জুন বুধবার ৪ জন ব্যক্তিকে ৪শ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে জানান তিঁনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *