• রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

এনএটিপি ফেজ-২ প্রজেক্টের আওতায় ভৈরবের দুই দুগ্ধ খামারী পেল দুটি পিকআপ ভ্যান

এনএটিপি ফেজ-২ প্রজেক্টের
আওতায় ভৈরবের দুই দুগ্ধ
খামারী পেল দুটি পিকআপ ভ্যান

# মিলাদ হোসেন অপু :-

ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি) ফেজ-২ প্রজেক্টের আওতায় পিও সদস্যদের মধ্যে এগ্রিকালচার ইনোভেশন ফান্ড (অওঋ-৩) উপকরণ হিসেবে পিকআপ ভ্যান বিতরণ করা হয়েছে। আজ ২৪ জুন বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পিকআপ ভ্যান বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনএটিপি ফেজ-২ প্রজেক্টের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর আহমেদ জিয়াউর রহমান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা পানি সম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০২০-২১ অর্থ বছরে বাস্তবায়িত এগ্রিকালচার ইনোভেশন ফান্ড-৩ নামক উপপ্রকল্পে নির্বাচিত উপজেলার আগানগর ইউনিয়নের দু’জন দুগ্ধ খামারী উৎপাদক সংগঠক ছাগাইয়া গ্রামের মো. পাভেল মিয়া ও নবীপুর গ্রামের শাহীন মিয়া এই দুজনকে দুটি মাহিন্দ্র বিগ বোলেরো পিকআপ ভ্যান বুঝিয়ে দেয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে এই উপকরণের অর্ধেক দাম দিয়ে দুই খামারীকে দেয়া হয়েছে। গাড়িটির মূল্য ১১ লক্ষ ৬২ হাজার টাকা। খামারীরা এ গাড়িটি অর্ধেক মূল্য ৫ লক্ষ ৮১ হাজার টাকায় পেয়েছেন। বাকী টাকা সরকারি সহায়তা হিসেবে পেয়েছে খামারীরা।
এ সময় ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ করোনা মহামারিতে বিভিন্ন প্রকল্পের আওতায় মানুষকে নানা ভাবে সহযোগিতা করে যাচ্ছেন।
মানুষের উপকারের জন্য বিনা স্বার্থে ভূর্তকী দিয়ে বিভিন্ন সহযোগিতা করছেন। এর মধ্যে আজ আগানগর গ্রামে দু’জন দুগ্ধ খামারীকে অর্ধেক মূল্যে দুটি পিকআপ ভ্যান দেয়া হয়েছে। যারা গরু-মহিষ পালন করে, দুগ্ধ বিক্রি করে, গরুর মাংস বিক্রি করে তাদের পরিবহন ব্যবস্থার জন্য পানি সম্পদের দপ্তরের সহযোগিতায় খামারীদের এ সহযোগিতা দেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই অনুদান অব্যাহত রয়েছে বলে তিঁনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *