• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

কিশোরগঞ্জে মোবাইল কোর্টে ৪০ সহস্রাধিক টাকা জরিমনা আদায়

করোনা নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের সচেতনতা ক্যাম্পেইন -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে মোবাইল
কোর্টে ৪০ সহস্রাধিক
টাকা জরিমনা আদায়

# নিজস্ব প্রতিবেদক :-

করোনার বিস্তার নিয়ন্ত্রণে কিশোরগঞ্জর ১৩ উপজেলায় আজ ২৩ জুন বুধবার জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলমের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে সচেতনতা কার্যক্রমের পাশাপাশি ১৯টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এতে ১৯৪টি মামলার বিপরীতে মোট ৪০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। সেই সঙ্গে জনগণের মাঝে বিনামূল্যে ১২শ’ মাস্ক বিতরণ করা হয়। এর মধ্যে জেলা শহরে ৪টি মোবাইল কোর্ট ৭১টি মামলার বিপরীতে ১৮ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করেছেন। সেই সঙ্গে বিনামূল্যে ৫০০ মাস্ক বিতরণ করেছেন। এসময় আইন শৃংখলা বাহিনীর সদস্যগণ সহায়তা করেন। করোনা নিয়ন্ত্রণে এ ধরনের ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *