কিশোরগঞ্জের কুলিয়ারচরে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত নুরু মিয়া (৪৫) হত্যা মামলার সন্দিগ্ধ আসামী মো. জুয়েল মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ জেলা সিআইডি পুলিশ।
মঙ্গলবার (২২ জুন) গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি’র কিশোরগঞ্জ জেলা টিমের সার্বিক সহায়তায় কুলিয়ারচর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
সিআইডি পুলিশ সূত্র জানায়, উপজেলার মাতুয়ারকান্দা গ্রমের মৃত চাঁন মিয়ার ছেলে মো. জুয়েল মিয়া (৩৫) কুলিয়ারচর থানার মামলা নং ০৩ (০৬) ২০২১ এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী।
জানা যায়, জানা যায়, লক্ষ্মীপুর বাজার ব্রীজ থেকে লক্ষ্মীপুর মাতুয়ারকান্দা পর্যন্ত নির্মাণধীন একটি রাস্তা নিয়ে প্রায় দেড় বছর যাবৎ স্থানীয় লক্ষ্মীপুর মাতুয়ারকান্দা ও লক্ষ্মীপুর কোনাবাড়ী গ্রামবাসীর মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলে আসছিল। একাধিক সংঘর্ষে গত দেড় বছরে উভয় পক্ষের মধ্যে প্রায় ৩০/৩৫ জন ব্যক্তি আহত হয়েছে। হামলার ঘটনায় ইতি পূর্বে গত ২০ মে লক্ষ্মীপুর কোনারবাড়ীর পক্ষে মো. আল ইসলাম বাদী হয়ে ৩৬ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত নামা ৪০/৪৫ জনের নামে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করে। এপর গত ২৬ মে বিকাল ৪ ঘটিকায় দু’পক্ষের মধ্যে ফের হামলার ঘটনা ঘটে। হামলায় উভয় পক্ষের কমপক্ষে ১৫/২০ জন আহত হয়। আহতদের মধ্যে নূরু মিয়া ঢাকা গ্রীন লাইফ হাসপাতালের আইসিওতে ৬দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ৩ জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নূরু মিয়া উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ছমিউল্লাহ পাড়া গ্রামের মৃত আব্দুল হাসিম ওরুফে নির্বাসা মিয়া পুত্র বলে জানা যায়।
এ ঘটনায় গত ৬ জুন কুলিয়ারচর থানায় ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৭৯/৩৫৪/১৪৪ পেনাল কোড ধারায় একটি মামলা রুজু হয়। মামলা নং-৩। পরে মামলাটি তদন্তের জন্য সিআইডিতে স্থানান্তর করা হয়।