স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন ভৈরব উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আজ ২৩ জুন বুধবার সন্ধ্যা ৭টায় ভৈরব পৌর শহরের আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে কেক কাটার মাধ্যমে উৎসব মুখর পরিবেশে দিনটি উদযাপন করা হয়। কেক কাটার পূর্বে এক আলোচনা সভায় ভার্চুয়াল ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগদেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন। এ সময় তিঁনি নেতৃবৃন্দের উদ্দেশ্যে ভৈরবে সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন।
ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া’র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর আওয়ামী লীগ সাবেক সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, অহিদ মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক জাহাঙ্গীর, খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগ নির্বাহী সদস্য কবিরুজ্জামান নোমান প্রমুখ।
আলোচনা সভায় সার্বিক সঞ্চালনায় ছিলেন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ।
এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।