কিশোরগঞ্জ জেলায় কোভিড-১৯ এর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলমের নির্দেশে কুলিয়ারচরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াৎ ফেরদৌসী।
২৩ জুন বুধবার কুলিয়ারচর উপজেলা সদরে মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯ জনকে ৯শত টাকা অর্থদণ্ড প্রদান করাসহ করোনা সচেতনতার বৃদ্ধির লক্ষে পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় কুলিয়ারচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনী ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াৎ ফেরদৌসী বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।