• রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ট্রমা সেন্টারে ৩০টি সেন্ট্রাল অক্সিজেন পোর্ট স্থাপন

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ট্রমা সেন্টারে ৩০টি সেন্ট্রাল
অক্সিজেন পোর্ট স্থাপন

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহযোগিতায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ট্রমা সেন্টারে ৩০টি সেন্ট্রাল অক্সিজেন পোর্ট স্থাপন করা হয়েছে। আজ ২৩ জুন বুধবার বেলা ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের কমলপুর করোনা বিশেষায়িত হাসপাতাল এন্ড ট্রমা সেন্টার (বর্তমানে করোনা আইসোলেশন সেন্টার) এ এই সেন্ট্রাল অক্সিজেন যন্ত্রপাতি বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আবু ইউসুফ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রিয়াসাত আজমিন, ডা. ফারিয়া নাজমুন প্রমুখ। এছাড়াও উপজেলা ও হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ খুরশীদ আলম জানান, ট্রমা সেন্টার হওয়ার পরেই সারাদেশে করোনা মহামারির কারণে এই হাসপাতালকে করোনা আইসোলেশন সেন্টার করা হয়েছে। কিন্তু এই হাসপাতালে জনবলসহ চিকিৎসা সেবার বিভিন্ন সরঞ্জামাদি ঘাটতি রয়েছিল। ২৩ জুন বুধবার জাইকার সহযোগিতায় উপজেলা পরিষদের তত্ত্বাবধানে এই ট্রমা সেন্টারে ৩০টি সেন্ট্রাল অক্সিজেন পোর্ট বসানো হয়েছে। এতে করে মুমূর্ষু রোগীদের অক্সিজেনের ঘাটতি অনেকটা কমে যাবে। কারণ করোনা রোগীদের শ্বাসকষ্টে মৃতের সংখ্যা অনেক বেশী। সঠিকভাবে অক্সিজেন করোনা মোকাবেলায় অনেকটা সাহায্য করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, হঠাৎ সারা বাংলাদেশে করোনা মহামারি ব্যাপকহারে ছড়িয়ে পড়ার পর বেশীরভাগ মানুষ শ্বাসকষ্টে মৃত্যুবরণ করেছে। শুরু থেকে করোনা মোকাবেলা করে আসলেও ভৈরবে ট্রমা সেন্টারে অক্সিজেনের কিছুটা ঘাটতি রয়েছিল। বর্তমান সময়ে করোনা মোকাবেলায় ভৈরব উপজেলা মানুষের অক্সিজেনের ঘাটতিটি লাঘব হবে জাইকার সহযোগিতায় ৩০টি পোর্ট বসানোর মাধ্যমে। মুমূর্ষু রোগীরা তাৎক্ষণিক অক্সিজেন সেবা পাবে এবং ভৈরব করোনা মোকাবেলায় পর্যায়ক্রমে সকল ধরণের সহযোগিতায় উপজেলা পরষিদ ও উপজেলা প্রশাসন মানুষের পাশে থাকবে বলে জানান তিঁনি।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *