• রবিবার, ০৩ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

হোসেনপুরে ২ মাদক ব্যবসায়ীকে দেড় বছরের কারাদণ্ড

হোসেনপুরে ২ মাদক
ব্যবসায়ীকে দেড়
বছরের কারাদণ্ড

# উজ্জ্বল কুমার সরকার, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে ৫০ গ্রাম গাঁজাসহ আটকের পর এক বছর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২২ জুন মঙ্গলবার দিনগত রাতে উপজেলার গলাচিপা ও আশুতিয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবুবকর সরকার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ কাম উচ্চমান সহকারী স্বপন কুমার বর্মন ও হোসেনপুর থানা পুলিশ সদস্যরা।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে মো. মোকারিমকে (২৮) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং শাহেদল গ্রামের বড়বাড়ির মৃত তাহের উদ্দিনের ছেলে মো. কাইয়ুম মিয়াকে (২৩) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ শত টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনগত রাতে গলাচিপা গ্রামে রহমত আলীর বসত বাড়ির সামনের পাকা রাস্তার ওপর মাদক ব্যবসায়ী মোকারিমকে ৩০ গ্রাম গাঁজা ও কাইয়ুম মিয়াকে ২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এসময় তারা ভ্রাম্যমাণ আদালতের সামনে নিজেদের অপরাধ স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ ২ মাদক ব্যবসায়ীকে জেল ও অর্থদণ্ড প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *