• শনিবার, ০২ মে ২০২৬, ১১:২০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

হোসেনপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

হোসেনপুরে ভূমিকম্প
ও অগ্নিকাণ্ড বিষয়ক
মহড়া অনুষ্ঠিত

# উজ্জ্বল কুমার সরকার, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ২২ জুন মঙ্গলবার দুপুরে হোসেনপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় দুর্যোগ অধিদপ্তরের বাস্তবায়নে মহড়া ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাদিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবুবকর সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রাকিবুল হাসান, হোসেনপুর থানার এসআই মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক সমিতির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, হোসেনপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানিয়া পারভীন প্রমুখ।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *