• শনিবার, ০২ মে ২০২৬, ১০:২২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

নিকলীর কাউসারের ইয়াবা পৌঁছাতে এসে কটিয়াদীতে র‌্যাবের হাতে নারী আটক

নিকলীর কাউসারের ইয়াবা
পৌঁছাতে এসে কটিয়াদীতে
র‌্যাবের হাতে নারী আটক

# মোস্তফা কামাল :-

নিকলীর কাউসার নামে এক মাদক ব্যবসায়ীর ১ হাজার ৬৫০ পিস ইয়াবার চালান পৌঁছে দিতে এসে কটিয়াদীতে র‌্যাবের হাতে এক নারী আটক হয়েছেন। এই নারী বাজিতপুরের দীঘিরপাড় এলাকার বকুলের স্ত্রী মরিয়ম (৩৯)। তবে তিনি বর্তমানে চট্টগ্রাম শহরের সবুজবাগ এলাকায় ভাড়া বাসায় থেকে কাউসারের মাদকের বাহক হিসেবে কাজ করেন।
র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা নজরদারি করে আজ ২২ জুন মঙ্গলবার সকালে কটিয়াদী উপজেলার করগাঁও এলাকা থেকে এক হাজার ৬৫০ পিস ইয়াবা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ মরিয়মকে র‌্যাবের একটি দল আটক করতে সক্ষম হয়। এসব ইয়াবা কক্সবাজার থেকে সংগ্রহ করা। এ ব্যাপারে কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে।
র‌্যাব কর্মকর্তা শোভন খান জানিয়েছেন, মাসখানেক আগে নিকলীর গুরুই বেতেরচর এলাকা থেকে মৃত মোহব্বত আলীর স্ত্রী রওশন আরা বেগমকে (৫০) এক হাজার ৮৩০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির এক লাখ ১১ হাজার টাকাসহ র‌্যাব আটক করেছিল। তখনই র‌্যাব জানতে পারে, রওশনের ছেলে কাউসার মূল মাদক ব্যবসায়ী। কাউসারই কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে মরিয়মকে বাহক হিসেবে ব্যবহার করে বিভিন্ন জায়গায় চালান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *