• রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবে মালবাহী ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের হেলপার নিহত

ভৈরবে মালবাহী ট্রাকের ধাক্কায়
অপর ট্রাকের হেলপার নিহত

# আফসার হোসেন তূর্জা :-

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের দূর্জয় মোড়ে মালবাহী ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের হেলপার আশরাফুল হক (৩০) নিহত হয়েছেন। নিহত ব্যক্তি নাটোর শহরের বাসিন্দা। রোববার (২০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
এসময় হাইওয়ে পুলিশ দুটি ট্রাক আটক করে এবং লাশ থানায় নিয়ে যায়। এ ঘটনায় এক ট্রাক চালককে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দূর্জয় মোড় এলাকায় বিদ্যুতের খুঁটির একটি ট্রাক রাস্তায় জ্যাম থাকায় ট্রাকটির চালক ওই এলাকায় ট্রাকটি থামায়। এসময় পশ্চিম দিক থেকে আসা মালবাহী একটি ট্রাক এসে খুঁটি বহন করা ট্রাকটিতে ধাক্কা দিলে এই ট্রাকের হেলপার আশরাফ রাস্তায় পড়ে গিয়ে আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক জানান, সড়কে পাশে অবস্থান করা একটি মালবাড়ী ট্রাককে পেছনের দিক থেকে আসা অপর একটি ট্রাকের ধাক্কায় হেলপার নিহত হয়। এ ঘটনায় ট্রাকটির চালক দায়ী। পুলিশ দুটি ট্রাকসহ খুঁটির গাড়ির চালককে আটক করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *