সবধরনের আধুনিক ব্যাংকের সেবা নিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে এনআরবিসি ব্যাংক লিমিটেড এর উপশাখার কার্যক্রম শুরু হয়েছে। ২০ জুন রোববার দুপুরে পৌর শহরের পশ্চিম পট্টি এলাকায় ব্যাংকটির শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন প্রধান অতিথি হিসেবে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রজেক্ট ডিরেক্টর ড. মো. শৌকত আকবর এবং উদ্বোধক হিসেবে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোনাহর আলী, জেলা পরিষদের সদস্য মো. মাসুদ আলম, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, উপজেলা যুব লীগের সাবেক সভাপতি এম এ হালিম, পৌর কাউন্সিলর মো. রবি হোসেন, এনআরবিসি ব্যাংকের কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. ইলিয়াস উদ্দিন এবং হোসেনপুর উপশাখার ব্যবস্থাপক মো. রেজাউল করিম বেলাল।