কিশোরগঞ্জে ৫১৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী র্যাবের হাতে আটক হয়েছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ মে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা সদরের সিদ্ধেশ্বরী এলাকা থেকে র্যাবের একটি দল ৫১৫ পিস ইয়াবাসহ করিমগঞ্জের জয়কা ছনকান্দা এলাকার দুলাল মিয়ার ছেলে রমজান মিয়াকে (২৪) আটক করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে।