• সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট নিয়ে সভা

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু বঙ্গমাতা
ফুটবল টুর্নামেন্ট নিয়ে সভা

# নিজস্ব প্রতিবেদক :-

দু’বছর পর আবার শুরু হচ্ছে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ ১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা অনুর্ধ ১৭)-২০২১। করোনা পরিস্থিতির মধ্যেও কিশোরগঞ্জে উপজেলা ও জেলা পর্যায়ে এ টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ ২৫ মে মঙ্গলবার জুম প্রযুক্তিতে টুর্নামেন্টের জেলা কমিটির সভা হয়েছে। কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম মোস্তফার সঞ্চালনায় সভায় সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াত ফেরদৌসী, বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. মোরশেদা খাতুন, কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, জেলা মহিলা লীগ সম্পাদক বিলকিস বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় জানানো হয়, গত ২৯ মার্চ টুর্নামেন্ট উদ্বোধন করা হলেও করোনা পরিস্থিতির অবনতির কারণে প্রতিযোগিতা বন্ধ হয়ে যায়। তবে নতুন সময়সীমা অনুযায়ী কিশোরগঞ্জে জেলা পর্যায়ের টুর্নামেন্ট ২ থেকে ৬ জুনের মধ্যে শেষ করা হবে। জেলা পর্যায়ের খেলা হবে শহরের পুরাতন স্টেডিয়ামে। তীব্র গরমের কারণে বালকদের খেলা হবে ৪০ মিনিটের, আর বালিকাদের খেলা হবে ৩০ মিনিটের। দর্শকবিহীন অবস্থায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে টুর্নামেন্টের কার্যক্রম পরিচালিত হবে বলে সভায় জানানো হয়। প্রয়োজনে খেলোয়াড়দের করোনা পরীক্ষারও ব্যবস্থা থাকবে। অন্যদিকে বিভাগীয় পর্যায়ে টুর্নামেন্ট হবে ১০ থেকে ১৬ জুনের মধ্যে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *